ঢাকাThursday , 27 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জনপ্রিয় খাবারে ইতালিয়ান ফুড ফেস্টিভাল

Link Copied!

Italian-foodলাইফস্টাইল ডেস্ক : ভোজন রসিকদের খাবারে নতুনমাত্রা যোগ করতে ইতালিয়ান বিভিন্ন ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খাবার নিয়ে আয়োজন করা হয়েছে ইতালিয়ান ফুড ফেস্টিভাল। র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন ব্রেসারি রেস্টুরেন্টে আয়োজিত এই মেলা চলবে ২৭ আগস্ট ২০১৫ থেকে ৫ সেপ্টেম্বর ২০১৫ পর্যন্ত।
হোটেলের ইতালিয়ান এক্সিকিউটিভ শেফ এন্টোনিও গ্রাভাগনো নিজের রন্ধন শৈলীতে ভোজন রসিকদের জন্যে পরিবেশন করবেন বিভিন্ন ধরনের এ্যাপাটাইজার, পাস্তা, পিৎজা, রিসোতো, স্যুপ, সালাদ এবং ডেজার্ট এর প্রায় শত পদের খাবার। টানা দশ দিনের আয়োজনেই থাকছে স্পেশাল মেন্যু। খাবার পরিবেশন করা হবে বুফে হিসেবে। ইতালিয়ান এই অনন্য সাধারন খাবারের স্বাদ নিতে জন প্রতি খসাতে হবে মাত্র ৩৯৯৯ টাকা।
ফেস্টিভালটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সুইজারল্যান্ড, থাইল্যান্ড ও জার্মানীর মাননীয় রাষ্ট্রদূত এবং সেনা হোটেল ডেভেলপমেন্টস এর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম (অবঃ)।
ইতালিয়ান খাবারের স্বাদ উপভোগের পাশাপাশি থাকছে বিশেষ র‌্যাফেল ড্রয়ের ব্যবস্থা। যেখানে থাকছে র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেল এবং র‌্যাডিসন ব্লু চিটাগং বে ভিউ এ সঙ্গীসহ এক রাত্রি থাকা এবং খাওয়ার সুযোগ। আরও আছে ওয়াটার গার্ডেন ব্রেসারি রেস্টুরেন্টে চার জনের বুফে ডিনার।
ইতালিয়ান ফুড ফেস্টিভাল নিয়ে র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলের মহা ব্যবস্থাপক জনাব ক্রিস্টোফ ভোগেলী বলেন, ‘বাংলাদেশের ভোজন রসিকদের বিশ্বের অন্যান্য দেশের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খাবারের স্বাদ দিতে র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন নানা ধরনের আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় আমাদের এবারের প্রয়াস। আশা করি ইতালিয়ান ফুড ফেস্টিভাল সবার রসনাকে তৃপ্ত করতে সমর্থ হবে’।