ঢাকাWednesday , 26 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
Link Copied!

moyaলাইফস্টাইল ডেস্ক : গ্রাম বাংলায় অতিথি আপ্যায়নে রয়েছে দারুণ সুনাম। আপ্যায়ন রীতিতেও রয়েছে নানা ধরনের বাঙালিয়ানা খাবারের চল। মা-চাচীর হাতে তৈরি মজাদার মুড়ি মুড়কি তার মধ্যে উল্লেখযোগ্য। তেমনি এক খাবার তিল-চিড়ার মোয়া। মুচমুচে চিড়ার সঙ্গে সুস্বাদু ও ঘ্রাণে ভরা ভাজা তিলে তৈরি অসাধারণ এ খাবার। নগর জীবনে নিজেদের খাওয়া, বাড়ির ছোটদের বায়না মেটানো সবই চলতে পারে তিল-চিড়ার মোয়া দিয়ে। মুখরোচক খাবারে ঐতিহ্যের চল ধরে রাখতে শিখে নেয়া যাক মোয়া তৈরির সহজ রেসিপি।
যা যা লাগবে
চিড়া ৫০০ গ্রাম, খেজুরের গুড় ৫০০ গ্রাম, গোটা জিরা ২ চা-চামচ, গোটা তিল ৪ টেবিল চামচ, লবণ সামান্য।
যেভাবে করবেন
সামান্য লবণ ও পানি দিয়ে চিড়া মেখে পাঁচ মিনিট রেখে দিতে হবে। এবার তাওয়ায় দিয়ে অল্প আঁচে ভাজতে থাকুন। চিড়া ভাজা হলে কাগজের ওপর বিছিয়ে  ঠাণ্ডা হতে দিন। তারপর তিল শুকনা তাওয়ায় হালকা ভেজে নিতে হবে। আলাদা একটি পাত্রে গুড় আর সামান্য পানি দিয়ে চুলায় বসাতে হবে। শিরা ঘন হয়ে এলে ভাজা চিড়া, তিল ও জিরা দিয়ে নাড়তে থাকুন। দুয়েক মিনিট নাড়ার পর চিড়া আঠালো হলে চুলা থেকে নামিয়ে দ্রুত হাতে গোল গোল করে মোয়া বানাতে হবে। চিড়া একদম ঠাণ্ডা হয়ে জমে গেলে মোয়া বানানো যাবে না। তাই একা না পারলে কয়েকজন মিলে দ্রুত মোয়া বানিয়ে নিন। এবার মোয়া ঠাণ্ডা হলে বোয়েমে করে সংরক্ষণ করুন মজার স্বাদের তিল-চিড়ার মোয়া।