ঢাকাSunday , 21 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যৌতুকের আরেক বলি সাথী

Link Copied!

nariবরিশাল প্রতিনিধি : সাথী আক্তার। বয়স সবে বিশ বছর। বধূ সেজে শ্বশুর বাড়ি যাওয়ার পর থেকেই যৌতুকের জন্য তাকে শুনতে হতো নানা কথা। সঙ্গে করা হতো নির্যাতনও। এসব সহ্য করেই স্বামীর ঘরে সারাজীবন থাকতে চেয়েছিলেন সাথী। কিন্তু পারেন নি। তাকে নির্যাতন করে পথিবী থেকে চির বিদায় করে দেয়া হয়।
শনিবার গভীর রাতে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজলার তালুকদারচর আদর্শগ্রামে এ ঘটনা ঘটে। সাথী আক্তার ওই গ্রামের সুমন মুন্সির (৩০) স্ত্রী। এ ঘটনায় স্বামী সুমন মুন্সি ও শ্বাশুড়ি ফরিদা বেগমকে (৪০) রোববার বেলা ২টার দিকে আটক করেছে পুলিশ।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কুমার দে জানান, শনিবার গভীর রাতে কোনো এক সময়ে গৃহবধূ সাথীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। খবর পেয়ে রোববার বেলা ১১টার দিকে পুলিশ গৃহকধূর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠায়। মৃতদেহে উদ্ধারকালে গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে।
পরে স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিত্রে পুলিশ যৌতুকের দাবির বিষয়টি নিশ্চিত হয়ে গৃহবধূ সাথী আক্তারকে হত্যার অভিযোগে স্বামী ও শাশুড়িকে আটক করেছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।