ঢাকাSaturday , 20 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভেজালবিরোধী অভিযান জোরদার করুন

Link Copied!

asadujjaman-riponনিজস্ব প্রতিবেদক : ভেজালবিরোধী অভিযান জোরদার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
শনিবার দুপুরে নয়া পল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাবে না- বাণিজ্যমন্ত্রীর এ বক্তব্য তুলে ধলে তিনি বলেন, ‘প্রতিনিয়তই নিত্যপণ্যে ভেজাল চলছে। এর ফলে রোজাদাররা ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্রতিবছর রমজান উপলক্ষে সরকারের তরফ থেকে বাজার মনিটরিং করা হয়। এবার সেটাও করা হয়নি। এর ফলে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে।’
সরকারকে বাজার মনিটরিং করার জন্য অনুরোধ জানিয়ে তিনি বলেন,‘বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ তার কথা রাখতে ব্যর্থ হয়েছেন।’
বিএনপির আন্দোলন সংগ্রাম প্রসঙ্গে রিপন বলেন, ‘বিগত তিন মাসের আন্দোলনে বিএনপি এবং সরকার মুখোমুখি অবস্থঅনে চলে গিয়েছিল। এ কারণে দমনপীড়নের নীতি অবলম্বন করেছিল সরকার। প্রকৃতপক্ষে সরকার আন্দোলন দমনে সফল হয়েছে। কার্যত এখন আর কোনো হরতাল-অবেরোধ ও আন্দোলন নেই।’
মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর হাতে বিজিবির নায়েক আব্দুর রাজ্জাকের অপহরণের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘নায়েক আব্দুর রাজ্জাক অপহরণ হওয়া বাংলাদেশের জন্য লজ্জাজনক বিষয়। তার প্যান্ট খুলে নিয়ে লুঙ্গি পরিয়ে যে ছবি প্রকাশ করা হয়েছে তা অত্যন্ত লজ্জাজনক। আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই সীমান্ত রক্ষাকারী বাহিনীকে বিরোধী দল দমনে ব্যবহার করবেন না। তাদেরকে সম্পূর্নভাবে সীমান্ত রক্ষার কাজে ব্যবহার করুন এবং নায়েক আব্দুর রাজ্জাককে ফিরিয়ে আনতে কুটনৈতিক পর্যায় থেকে শুরু করে সব পর্যায়ের তৎপরতা শুরু করুন। মিয়ানমারের সঙ্গে অলোচনায় বসুন ‘
তিনি বলেন, ‘রমজানের আগে এক সংবাদ সম্মেলনে আমি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব শীর্ষনেতার মুক্তির দাবি জানিয়েছিলাম। কিন্তু রমজানের দ্বিতীয় দিন চলছে অথচ সরকার তাদের মুক্তির ব্যাপারে কোনো পদক্ষেপই নেয়নি। তারা কবে মুক্তি পাবেন সে বিষয়টিও আমরা জানি না। তবে আশা করবো রমজানের ঈদের আগেই তারা কারাগার থেকে মুক্তি পাবেন।’
সংবাদে সম্মেলনে বিএনপিরি যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তুলুকদার, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি প্রমুখ।