ঢাকাSaturday , 20 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জোর করে কেউ ক্ষমতায় টিকতে পারেনি পারবেও না

Link Copied!

ali-abdulনিজস্ব প্রতিবেদক : পৃথিবীর কোনো শাসকই বল প্রয়োগ বা জোর জুলুম কিংবা নির্যাতন করে কখনো ক্ষমতায় টিকে থাকতে পারেনি, পারবেও না বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
শুক্রবার রাজধানীর রাওয়া ক্লাবে এলডিপির নেতাকর্মীদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
দেশে গণতন্ত্র এবং গণতান্ত্রিক আচরণ সম্পূর্ণ অনুপস্থিত দাবি করে অলি বলেন, ‘ক্ষমতায় টিকে থাকাটায় মুখ্য বিষয় নয়। দেশে শান্তি শৃঙ্খলা, সর্বক্ষেত্রে অগ্রগতি, সকলের জন্য সমান সুযোগ এবং ন্যায় বিচার নিশ্চিত করাই সরকার প্রধানের কর্তব্য।’
দেশের শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য অনতিবিলম্বে ২০ দলীয় ঐক্যজোটের নেত্রীর সঙ্গে আলাপ-আলোচনার পদক্ষেপ গ্রহণ করার জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
আগামী এক বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি দলের নেতাকর্মীদের সংগঠন শক্তিশালী করে নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।
ইফতার মাহফিলে দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন মোস্তফা, সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, প্রচার সম্পাদক বেলাল হোসেন মিয়াজী, মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তালুকদার ও গণতান্ত্রিক যুবদলের সভাপতি তমিজ উদ্দিন টিটু প্রমুখ উপস্থিত ছিলেন।