ঢাকাFriday , 19 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রমজানে শিবিরের ঝটিকা মহড়া

Link Copied!

Shibirনিজস্ব প্রতিবেদক : রমজানকে সামনে রেখে বন্দরনগরী চট্টগ্রামে র‌্যালি করেছে ইসলামী ছাত্রশিবির। চট্টগ্রাম মহানগরী উত্তর ছাত্রশিবির এ র‌্যালি আয়োজন করে। তবে সেটি সুসজ্জিত থাকলেও ছিল ঝটিকা।
শুক্রবার নগরীর আন্দরকিল্লা থেকে র‌্যালিটি শুরু হয়ে দিদার মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। রাজনৈতিক মিছিলে এতো নেতাকর্মীর সমাগম না থাকলেও এ র‌্যালিতে কয়েকশ নেতাকর্মী অংশ নেয়।
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী উত্তর সভাপতি নুরুল আমিন, সেক্রেটারি সালাউদ্দিন মাহমুদ, নেতা তৌহিদুল ইসলাম,কায়েস মাহমুদ, রশিদ চৌধুরী, নাছির উদ্দিন, এরশাদুল ইসলাম, মাহবুবুর রহমান, ফারুকে আজম, রোকন উদ্দিন র‌্যালিটির নেতৃত্ব দেন।
র‌্যালি শেষে দিদার মার্কেটের সামনে শিবির নেতারা রমজানের বিভিন্ন দিক তুলে দিয়ে বক্তব্য রাখেন। তবে এ সময় আশপাশে কোনো পুলিশ দেখা যায়নি।