ঢাকাFriday , 19 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মূল্যবৃদ্ধি রোজার পবিত্রতা নষ্টের ষড়যন্ত্রের অংশ

Link Copied!

khalafatনিজস্ব প্রতিবেদক : খেলাফতে মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, ‘হঠাৎ করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি মাহে রমজানের পবিত্রতা নষ্টের ষড়যন্ত্রের অংশ।’
শুক্রবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইসহাক বলেন, ‘মাহে রমজানের আগ মুহূর্তে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে সাধারণ জনগণের নাভিশ্বাস উঠেছে। সরকার দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি রোধে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে।’
সভায় আরো বক্তব্যে রাখেন- দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমির মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী, মাওলানা সৈয়দ মজিবুর রহমান, যুগ্মমহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, অধ্যাপক এম কে জামান, অধ্যাপক সিরাজুল হক, শেখ গোলাম আসগর, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুনতাসির আলী প্রমুখ।