ঢাকাThursday , 18 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শয়তানের ভূমিকায় খালেদা

Link Copied!

Hasan-mahmudনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বাংলাদেশের শয়তান এখন রেস্টে আছে। আর সেই ভূমিকা পালন করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।’
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত জামায়াতের রাজনীতি নিষিদ্ধ ও যুদ্ধাপরাধীদের শাস্তি দাবিতে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়ার সরিকদের মধ্যে এমন অনেকে আছেন যারা সরাসরি আফগান যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তাদের সঙ্গে তিনি নিয়মিত বৈঠক করেন। আর তিনি জঙ্গিবাদের দোষ চাপান অন্যদের ঘারে। খালেদা জিয়ার এই সমস্ত কর্মকাণ্ড জাতির সঙ্গে মস্করা। আর এতে মনে হয়, বাংলাদেশের শয়তান রেস্টে আছে। আর সেই ভূমিকা পালন করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।’
তিনি বলেন, ‘খালেদা জিয়া আজকে আদালতে গেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে উল্টো পথে গাড়ি চালিয়ে। তিনি দুই বারের সাবেক প্রধানমন্ত্রী হয়েও আদালতে যান উল্টো পথে গাড়ি চালিয়ে, সামনে যদি তার হাতে দেশ থাকে তাও যাবে উল্টো পথে।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘কোনো স্বাধীন দেশে যুদ্ধাপরাধীদের রাজনীতি করার অধিকার থাকে না। যারা এদেশ চায়নি তাদের রাজনীতি করার অধিকার দিয়েছিল জিয়াউর রহমান। কিন্তু এদেশের জনগণ তাদের রাজনীতি করার অধিকার থাকুক তা চায় না।’
তিনি খালেদা জিয়াকে আইএস, বোকোহারাম ও আল-কায়দার দোসর আখ্যা দিয়ে বলেন, ‘বেগম খালেদা জিয়ার হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।’
সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, শাজাহান আলম সাজু, এমএ করিম প্রমুখ।