ঢাকাThursday , 18 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রমজানে শান্তি বজায় রাখতে খালেদার আহ্বান

Link Copied!

Khaleda3নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজান উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি তার বাণীতে রমজানে সবাইকে সমাজে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত বৃহস্পতিবার পাঠানো বাণীতে খালেদা জিয়া বলেন, ‘পবিত্র মাহে রমজান সমাগত। এ পবিত্র মাস সমগ্র মুসলিম উম্মাহর জন্য রহমত, বরকত ও নাজাতের মাস হিসেবে সম্মানিত। তাই মুসলিম উম্মাহ পরম করুণাময় আল্লাহ রাব্বুল ইজ্জাতের সন্তুষ্টি লাভে নিজেদের নিয়োজিত রাখতে সচেষ্ট হয়।’
খালেদা জিয়া বলেন, ‘বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমান রমজান মাসে সিয়াম সাধনার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভের জন্য আত্মার পরিশুদ্ধির প্রশিক্ষণে নিয়োজিত হয়। সারাদিন সব ধরনের পানাহার থেকে মুক্ত হয়ে মোমিন মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন। হিংসা-বিভেদ, অন্যায়, জুলুম, অবিচার এবং লোভ লালসাসহ সব ধরনের পাপকাজ থেকে বিরত থাকার এক মহান শিক্ষা দেয় মাহে রমজান। এ শিক্ষাকে বুকে ধারণ করে নিজেদেরকে পবিত্র মানুষ হিসেবে গড়ে তুলতে আমাদেরকে ব্রতী হতে হবে।’
তিনি আরো বলেন, ‘অনাচার, হিংসা, বিদ্বেষ, হানাহানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের অবশ্য কর্তব্য।’
‘মাহে রমজান প্রতিটি মুসলমানের জীবনে বয়ে আনুক শান্তি সুখের বার্তা, সবার জীবন হয়ে উঠুক মঙ্গলময়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি এ প্রার্থনা জানাই।’ সবশেষে বলেন খালেদা জিয়া।