ঢাকাThursday , 18 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ

Link Copied!

jebalনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি বলেছেন, ‘রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শুধু কথার ফুলঝুড়ি কথা শুনতে চায় না জনগণ, চায় কার্যকর পদক্ষেপ।’
বৃহস্পতিবার সকালে নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের সম্পাদকমন্ডলীর সভায় তিনি এ কথা বলেন।
গানি বলেন, ‘সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ। সরকারের ব্যর্থতার ফলে এদেশের কোটি কোটি রোজাদারসহ সাধারণ মানুষকে কঠিন বিপাকে পড়তে হচ্ছে।’
তিনি বলেন, রহমত আর কল্যাণের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র রমজান। কিন্তু এই পবিত্র মাসের ক্ষমতার অপব্যাবহার করে সরকারের উদাসীনতায় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপণ্যের মূল্যের কৃত্রিম সঙ্কট সৃষ্টির করে।’
ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ন্যাপের যুগ্ম-মহাসচিব স্বপন কুমার সাহা, দপ্তর সম্পাদক মো. নুরুল আমান চৌধুরী, অর্থ সম্পাদক আহসান হাবিব খাজা, নগর আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজু, সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু, যুগ্ম-আহ্বায়ক মুক্তিযোদ্ধা আনছার রহমান শিকদার, মো. আনোয়ার হোসেন, মো. শামিম ভুইয়া প্রমুখ।