ঢাকাWednesday , 17 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদাকে হাসিনার পাঠশালায় ভর্তির পরামর্শ

Link Copied!

kaleda-hasinaনিজস্ব প্রতিবেদক : বিএনপিকে বাঁচাতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে অবসর নিয়ে শেখ হাসিনার রাজনীতির পাঠশালায় ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
তিনি বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়নে সারা বিশ্বের সবাই অভিভূত। ভারত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরসহ বিশ্বের অনেকেই বাংলাদেশের উন্নয়ন থেকে শিক্ষা নিতে আসে। শুধুমাত্র খালেদা জিয়াই শিখতে চান না।’
বুধবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় ড. হাছান মাহমুদ এ পরামর্ম দেন। ‘বর্তমান সরকারের উন্নয়ন ও বিএনপির অপরাজনীতি’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বঙ্গমাতা পরিষদ সোনালী ব্যাংক।
‘বিএনপি শেষ হয়ে যায়নি’ খালেদা জিয়ার এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি শেষ হয়ে যায়নি এমন কথা বলে খালেদা জিয়া স্বীকার করেছেন বিএনপি শেষ হয়ে যাচ্ছে, দলটি এখন লাইফ সাপোর্টে আছে।’
তিনি বলেন, ‘আমরা চাই, বিএনপি শেষ নয়, একটি শক্ত দল হিসেবে রাজনীতিতে থাকুক। তবে কোনো জঙ্গি দল যেন তাদের ছত্রছায়ায় না থাকে।’
‘বিএনপিকে রক্ষা করতে হলে দলটিকে খালেদার হাত থেকে রক্ষা করতে হবে’ মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়ার কারণেই বিএনপি এখন পেট্রোলবোমার দল, জঙ্গিগোষ্ঠীর প্রধান দল হিসেবে পরিণত হয়েছে। দলের অধিকাংশ নেতারাই মনে করছে বিএনপিকে রক্ষা করতে খালেদা জিয়ার হাত থেকে দলকে রক্ষা করতে হবে।’খালেদা জিয়ার নেতৃত্ব এখন চ্যালেঞ্জের মুখে বুঝতে পারায় তিনি ঘন ঘন মিডিয়ার সামনে আসছেন বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম প্রমুখ।