ঢাকাWednesday , 17 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতির ২ মামলায় আদালতে হাজির হবেন খালেদা

Link Copied!

khaleda-নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের দুই মামলার শুনানিতে আগামীকাল বৃহস্পতিবার আদালতে হাজির হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
তার প্যানেল আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৫ মে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের মামলায় সাক্ষীদের জবানবন্দি দেয়া শেষ হয়। পরে খালেদার পক্ষে তার আইনজীবীরা বাদীর সাক্ষ্য বাতিলের আবেদন করে। আদালত আবেদন না মঞ্জুর করে আসামিকে জেরা করার আদেশ দেন। সেইসঙ্গে সাক্ষ্যগ্রহণ ১৮ জুন পর্যন্ত স্থগিত করা হয়।
খালেদার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ওই দুই দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে।
নিরাপত্তার অজুহাতে টানা কয়েকটি ধার্য তারিখে হাজির না হওয়ায় গত ২৫ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
গত ৫ এপ্রিল তিন মাস পর কার্যালয় থেকে বেরিয়ে আদালতে আত্মসমর্পণ করে দুর্নীতির দুই মামলায় জামিন পান খালেদা জিয়া।