ঢাকাWednesday , 17 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Link Copied!

Tareqফেনী প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ফেনীর একটি আদালত।
মঙ্গলবার বিকেলে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলমগীর মোহাম্মদ ফারুকী এ আদেশ দেন।
ফেনী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হাফেজ আহাম্মদ তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার সত্যতা নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় ২০১৪ সালের ২৩ ডিসেম্বর ফেনী আদালতে এক হাজার কোটি টাকার মানহানির মামলা করেন অ্যাডভোকেট গাজী তারেক আজিজ নামে এক আওয়ামী লীগ নেতা। মঙ্গলবার আদালত ওই মামলায় এ পরোয়ানা জারি করেন। ২০১৬ সালের ৩১ আগস্ট মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।