ঢাকাTuesday , 16 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রদলনেতা জীবিত সন্ধান
বিএনপি নেতাকর্মীদের মিষ্টি বিতরণ

Link Copied!

kalkiniমাদারীপুর প্রতিনিধি : তিন মাস ধরে নিখোঁজ কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন জীবিত আছেন এমন সংবাদে বিএনপিসহ এর অঙ্গসংগঠন আনন্দে মিষ্টি বিতরণ করেছে।
মঙ্গলবার সকালে তার নিজ এলাকা মাদারীপুরের কালকিনি উপজেলায় আনন্দে মিষ্টি বিতরণ করে নেতাকর্মীরা। সেইসঙ্গে নিজ গ্রাম কাজীবাকাই খানন্দুলিতে তার পরিবার ও সাধারণ মানুষের মাঝেও স্বস্তি ফিরে আসে।
স্থানীয় ও উপজেলা বিএনপি সূত্র জানায়, তিন মাস আগে আনিসুর রহমান তালুকদার খোকন নিখোঁজ হন। সেই থেকে তার পরিবারের মাঝে এবং নিজ এলাকার নেতাকর্মীদের মধ্যে চরম হতাশা ও অস্বস্তি বিরাজ করে আসছিল । কিন্তু গত সোমবার বিভিন্ন মিডিয়ায় খবর দেখে জানতে পারে ফরিদপুরে র্যা ব-৮ খোকন তালুকদারকে জীবিত অবস্থায় আটক করেছে।
খোকন জীবিত আছেন জেনে তার পরিবারে ফিরে আসে স্বস্তি । সেইসঙ্গে কালকিনি উপজেলার বিএনপির নেতাকর্মীরা খোকনের জন্য দোয়া কামনা করে বিভিন্ন হাটে-বাজারে মিষ্টি বিতরণ করে।
খোকন তালুকদারের বাবা এছাহাক তালুকদার বলেন, ‘ভাষায় প্রকাশ করতে পারবোনা। প্রথমে ধন্যবাদ জানাতে হয় সকল মিডিয়াকে যে আমার ছেলের জীবিত খবর জানিয়েছে। আমার ছেলেকে জীবিত ফেরত পেয়ে আমরা আবার বাঁচার স্বপ্ন দেখছি । আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জানাই।’
কালকিনি উপজেলা ছাত্রদলের সভাপতি অহেদুজ্জামান আব্দুল হাই বলেন, ‘মিডিয়ায় খবর জানতে পেরে আমরা দলীয় নেতাকর্মীদের নিয়ে তাকে এক নজর দেখার জন্য ফরিদপুর গিয়েছিলাম। খোকন ভাই যে জীবিত আছেন এ খবরে আমাদের নেতাকর্মীদের মাঝে সীমাহীন আনন্দ বিরাজ করছে।’
এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি মো. ফজলুল হক বেপারী বলেন, ‘খোকনের নিখোঁজের পর আমাদের দলটা একেবারে হতাশায় ঝিমিয়ে পড়েছিল। তার জীবিত সন্ধান পেয়েছি, নেতাকর্মীরা আবার উজ্জীবিত হবে। আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানাই।’