ঢাকাTuesday , 16 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

Link Copied!

Jamayatনিজস্ব প্রতিবেদক : মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।
মঙ্গলবার আপিল বিভাগ মুজাহিদের মৃত্যুদণ্ডে বহাল রাখার পরপরই রাজধানীর মগবাজার এলাকায় ঢাকা মহানগর জামায়াত বিক্ষোভ মিছিল করে।
মহানগর জামায়াতের নেতা আতাউর রহমান সরকার ও সাইফুল ইসলাম এর নেতৃত্বে শতাধিক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি চৌরাস্তা থেকে একটু সামনে গিয়ে শেষ হয়ে যায়।
এদিকে মুজাহিদকে সরকার হত্যার ষড়যন্ত্র দাবি করে এর প্রতিবাদে হরতালসহ দোয়া দিবসের কর্মসূচি দেয়া হবে বলে জানান মহানগর জামায়াতের এক নেতা।