নিজস্ব প্রতিবেদক : চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) ৬ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার বিকেল সোয়া ৪টায় চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় বৈঠক শুরু হয়।
বৈঠকে উপস্থিত আছেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ড. মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ প্রমুখ।
গতকাল রাত পৌনে ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দলটি। এ সময় বিমানবন্দরে তাদের স্বাগত জানান, সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান।

