চাঁদপুর প্রতিনিধি : আগামি ২০১৯ সালের জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপিকে রাজনৈতিক দল হিসবে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. দীপু মনি।
তিনি বলেন, ‘বিএনপি জামায়াতের কর্মকাণ্ড কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নয়। বিএনপি দেশের সম্পদ নষ্ট আর মানুষ হত্যার রাজনীতি করে। এমন জঙ্গীবাদী, আগুন সন্ত্রাসী দল বিএনপির সঙ্গে আগামি নির্বাচনের আগে কোনো আলোচনা হতে পারে না।’
রোববার চাঁদপুর সদর উপজেলার লক্ষীপুর মডেল ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন দীপু মনি।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র দাস, ইউপি চেয়ারম্যান সেলিমখানসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

