ঢাকাSunday , 14 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণের নতুন তিন কাউন্সিলরের শপথগ্রহণ

Link Copied!

DSCCনিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিনজন নব নির্বাচিত কাউন্সিলর শপথ নিয়েছেন।
রোববার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক তাদের শপথবাক্য পাঠ করান।
নব নির্বাচিত কাউন্সিলররা হলেন, ৮ নম্বর ওয়ার্ডের সুলতান মিয়া, ৩৪ নম্বর ওয়ার্ডের মীর সমীর এবং ৫৩ নম্বর ওয়ার্ডের মো. নূর হোসেন।
গত ২৮ এপ্রিল ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের সময় অনিয়মের অভিযোগে ৮ নম্বর ওয়ার্ডের ১৫১ নম্বর কেন্দ্র, ৩৪ নম্বর ওয়ার্ডের ৫৬৫ নম্বর কেন্দ্র এবং ৫৩ নম্বর ওয়ার্ডের ৮০৭ নম্বর কেন্দ্রের ফলাফল স্থগিত করে নির্বাচন কমিশন।
ওই তিন কেন্দ্রে গত ১১ মে পুনরায় ভোট গ্রহণ সম্পন্ন হয়। এরপর বিজয়ীরা শপথ নিলেন আজ।
শপথ শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, ‘এ তিনজন কাউন্সিলর শপথ নেয়ার ফলে দক্ষিণ সিটির নির্বাচিত সবার শপথগ্রহণ পূর্ণ হলো।
সবশেষে স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উন্নয়নে মন্ত্রণালয় থেকে সব ধরনের সহায়তা দেয়া হবে।’