ঢাকাSunday , 14 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অগ্নিকাণ্ডে ৪ স্থাপনা ভষ্মিভূত, ২০ লাখ টাকার ক্ষতি

Link Copied!

fireবাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে অগ্নিকাণ্ডে ব্যবসা প্রতিষ্ঠানসহ চারটি স্থাপনা ভষ্মীভূত হয়েছে। এতে নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার বিভিন্ন মূল্যবান মালামাল পুড়ে গেছে।
রোববার ভোরে চিতলমারী উপজেলার কাননচক বাকেরকান্দি নতুন বাজারে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
ক্ষতিগ্রস্তরা জানান, রোববার ভোরে উপজেলার কাননচক বাকেরকান্দি নতুন বাজারে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এ সময় আগুনে আরীফ খানের ভাই ভাই গার্মেন্ট ও টেইলার্স, চিকিৎসক শফিকুল ইসলামের চেম্বার, একটি সমবায় সমিতির অফিস এবং আলীম শিকদারের মুদি মালের গোডাউন পুড়ে যায়। এতে নগদ টাকা ও জরুরী কাগজপত্রসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উপজেলা ভাইস চেয়ারম্যন মো. রাশেদ শেখসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন।