ঢাকাSaturday , 13 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিষমুক্ত ইফতারের দাবিতে মানববন্ধন

Link Copied!

pobaনিজস্ব প্রতিবেদক : আসন্ন রমজানে ইফতারিসহ সব ধরনের খাদ্য বিষ ও ভেজালমুক্ত করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে মানববন্ধন করেছে বেশ কয়েকটি পরিবেশবাদী সংগঠন।
মানববন্ধনে দাঁড়িয়ে পরিবেশবাদীরা বলেন, সরকার নিরাপদ খাদ্য আইন-২০১৩ প্রণয়ন করেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এতদিনেও এই আইন বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি। রমজানে সবার জন্য বিষমুক্ত ইফতারি, ফলমূল ও বিভিন্ন খাবারের নিশ্চয়তা বিধান করতে জরুরি ভিত্তিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও খাদ্য আদালত গঠন করে খাদ্য আইন বাস্তবায়ন শুরু করতে হবে।
মানববন্ধনের আয়োজন করে- পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), বারসিক, জনউদ্যোগ, গ্রিন মাইন্ড সোসাইটি এবং পরিবেশ উন্নয়ন সোসাইটি।
বক্তারা আরো বলেন, আমরা দেখতে পাই প্রতিবছর পবিত্র রমজান মাসে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর তেল ও মবিল যেমন- রেল ইঞ্জিন, বৈদ্যুতিক ট্রান্সফরমার, মোটর যান, নৌ যান ও কলকারখানার পোড়া তেল দিয়ে ইফতারি সামগ্রী ভাজা হয়। এছাড়াও পচা-বাসিসহ বিভিন্নভাবে ভেজাল ও বিষাক্ত খাদ্যের ব্যাপকতা রমজানের সময় বেড়ে যায়। এতে ক্যান্সার, কিডনি ও লিভারের জটিল রোগ সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে।
পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- পবার যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিষমুক্ত নিরাপদ খাদ্য আন্দোলনের সদস্য সচিব ডা. লেলিন চৌধুরী, বিষমুক্ত নিরাপদ খাদ্য আন্দোলনের সমন্বয়কারী ও পবার সহ-সম্পাদক মো. নজরুল ইসলাম, পবার সমন্বয়কারী আতিক মোরশেদ, গ্রিন মাইন্ড সোসাইটির সভাপতি আমির হাসান, বারসিক প্রতিনিধি ও গবেষক পাভেল পার্থ, পরিবেশ উন্নয়ন সোসাইটির সভাপতি বোরহান উদ্দিন, জনউদ্যোগের প্রতিনিধি হরেন্দ্রনাথ সিংহ, ট্যালেন্ট প্রমোশন ইনিশিয়েটিভের সভাপতি মো. আবদুল মান্নান, আইনের পাঠশালার সভাপতি সুব্রত দাস খোকন, পুরান ঢাকা নাগরিক উদ্যোগের সভাপতি নাজিম উদ্দিন, ডাব্লিউবিবির নাঈমা আক্তার প্রমুখ।