ঢাকাSaturday , 13 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহজালালে দেড় কেজি স্বর্ণসহ যাত্রী আটক

Link Copied!

Gold-Barনিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কেজি ৪০০ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ।
আটক যাত্রীর নাম এমদাদুল হায়াত খান (৪০) বলে জানিয়েছেন শুল্ক কর্তৃপক্ষের সহকারী কমিশনার মো. রিয়াদুল ইসলাম।
তিনি জানান, শুক্রবার রাতে এয়ার এরাবিয়ানের জি-৯ ফ্লাইটে এমদাদুল বাংলাদেশে আসে। পরে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার কাছ থেকে অবৈধভাবে আনা স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
এমদাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজানে। তার ‍বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান।
উদ্ধার করা স্বর্ণের বাজার মূল্য ৭৫ লাখ টাকা।