ঢাকাSaturday , 13 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাল্যবিয়ে: কাজী-বরসহ ৩ জনের কারাদণ্ড

Link Copied!

Jailকিশোরগঞ্জ প্রতিনিধি : জেলার হোসেনপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহায়তায় শিখা আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে পণ্ড হয়েছে। এ ঘটনায় কাজী-বরসহ ৩ জনকে কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
শিখা আক্তার উপজেলার দক্ষিণ কুড়িমারা গ্রামের আব্দুল ওয়াহাব মিয়ার মেয়ে। সে স্থানীয় হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় ওই গ্রামের আব্দুল ওয়াহাবের মেয়ে শিখার সঙ্গে চর-কাওনা গ্রামের মো. পিয়েল মিয়ার (২০) বিয়ের কাজ-সম্পাদন হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার সোহেল রহমান সেখানে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন। ভ্রাম্যমাণ আদালতে সাব-কাজী মোহাম্মদ আলীকে ২০ দিন, বর পিয়েল ও বরের বাবা মো. আলাল উদ্দিনকে ৭ দিনের সশ্রম কারাদণ্ড দিয়ে জেল আদালতে পাঠায়।