নিজস্ব প্রতিবেদক : পুলিশের বিরুদ্ধে এক নারী পুলিশ ধর্ষণের অভিযোগ করেছেন। তুরাগ থানার এক নারী পুলিশ কনেস্টেবল খিলগাঁও থানার এএসআই কলিমুর রহমানের বিরুদ্ধে এ অভিযোগ করেন।
অ্যাডভোকেট নাসরিন আক্তার জানান, ৫ বছর আগে কলিমুরের সঙ্গে পুলিশ কনস্টেবল ফারিয়ার (ছদ্ম নাম) বিয়ে হয়। এক বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। রাইসা রহমান নামে তাদের তিন বছরের একটি মেয়েও আছে।
নাসরিন আক্তার জানান, গত ১০ মে ফারিয়া রাজারবাগ পুলিশ লাইনে কাজে গেলে সাবেক স্বামী কলিমুর তাকে খিলগাঁও তিলপাড়ার একটি বাসায় নিয়ে যায়। নেশা জাতীয় কিছু খাইয়ে কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে।
এ বিষয়ে ফারিয়া বলেন, ‘এ ঘটনা তাদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা করতে গেলে মামলা নিতে অস্বীকৃতি জানায় পুলিশ। তাই মামলার আলামত যাতে নষ্ট না হয়, ঢাকা মেডিকেলে পরীক্ষা করতে এসেছি।’ ফারিয়া এখন ঢামেকের ফরেনসিক বিভাগে অবস্থান করছে।
এদিকে অভিযুক্ত এএসআই কলিমুর রহমান এ বিষয়ে বলেন, ‘সে (ফারিয়া) মামলা করলে করুক। আমি এখন এ বিষয়ে কিছু বলবো না। অফিসে আসেন সরাসরি কথা হবে।’
তবে খিলগাঁও থানার এসআই জাফর জানান, এ ঘটনায় মামলা করার জন্য কেউ থানায় আসেনি।

