ঢাকাFriday , 12 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরিবহন খাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবে জাতীয় কমিটি

Link Copied!

monjurul-ahsan-khanনিজস্ব প্রতিবেদক : পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা ও প্রাকৃতিক পানি সম্পদ রক্ষায় চাই জাতীয় ঐক্য- এই স্লোগানকে ধারণ করে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী ও উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে এক বছরের ৮টি কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়েছে।
শুক্রবার দুপুরে পল্টনের মুক্তিভবনে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক কমিটি আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শ্রমিক নেতা ও প্রবীণ রাজনীতিবিদ মনজুরুল আহসান খান নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন।
জাতীয় এ কমিটি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষসহ (বিআরটিএ) পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার অনিয়ম ও দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করার অঙ্গিকার ব্যক্ত করেছে। একই অনুষ্ঠানে পরিবহন দুর্ঘটনা প্রতিরোধ, নদ-নদীসহ প্রাকৃতিক পানি সম্পদ রক্ষা এবং নৌ, সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বছরব্যাপী কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মনজুরুল আহসান খান বলেন, ‘দেশের পরিবহন খাতে চরম নৈরাজ্য, অরাজকতা ও বিশৃঙ্খলা বিরাজ করছে। প্রতিবছর সড়ক ও নৌ দুর্ঘটনায় বিপুলসংখ্যক মানুষের অকাল মৃত্যু ঘটছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এক শ্রেণীর মালিক ও শ্রমিক নেতার লাগামহীন চাঁদাবাজি ও দখলদারিত্বের কারণে সাধারণ মালিকরা দিশেহারা। সেই সঙ্গে রাজধানী ঢাকাসহ বড় শহরগুলোর দুঃসহ যানজট সাধারণ মানুষকে দুর্বিসহ করে তুলেছে।’
এ অবস্থা থেকে উত্তোরণের জন্য সরকারি সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি করে তাদের ব্যবস্থাপনায় যাত্রী ও পণ্যবাহী নৌযান ও বাস-ট্রাকের সংখ্যা বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও এক বছরের কর্মপরিকল্পনা উপস্থাপন উপলক্ষে পুরান পল্টনে মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী কমিটির আহ্বায়ক আশীষ কুমার দে।
এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক ড. আব্দুর রহীম, বুয়েটের নৌযান ও নৌযন্ত্র কৌশল বিভাগের অধ্যাপক ড. মীর তারেক আলী, মানবাধিকারকর্মী ব্যারিস্টার সাদিয়া আরমান, গণতন্ত্রী পার্টির সভাপতিম-লীর সদস্য নুরুর রহমান সেলিম, সাবেক সাংসদ অ্যাডভোকেট তাসনীম রানা, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. এনামুল হক মোল্লা, যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি তুসার রেহমান, রিভার ট্রান্সপোর্ট এজেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান ও কার্গো ভেসেলস ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম-সম্পাদক সিদ্দীকুর রহমান।
নতুন কমিটি: সভার শুরুতে অধ্যাপক ড. আব্দুর রহীমকে সভাপতি ও আশীষ কুমার দে-কে সাধারণ সম্পাদক করে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির ৩১ সদস্যের কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়। এছাড়া ২১ সদস্যের উপদেষ্টামণ্ডলী ও ১৫১ সদস্যের জাতীয় পরিষদের ঘোষণা দেয়া হয়।
উপদেষ্টামণ্ডলীতে রয়েছেন প্রবীণ রাজনীতিবিদ পংকজ ভট্টাচার্য, মনজুরুল আহসান খান, নুরুর রহমান সেলিম, রুহিন হোসেন প্রিন্স, প্রকৌশলী ম. ইনামুল হক, ব্যারিস্টার সাদিয়া আরমান, বিআইডব্লিউটিএর সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. রিয়াজ হাসান খন্দকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান, নৌ-বাণিজ্য অধিদপ্তরের সাবেক মূখ্য কর্মকর্তা ক্যাপ্টেন মো. হাবিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার, হাজী মোহাম্মদ শহীদ, বুয়েটের অধ্যাপক ড. মীর তারেক আলী, প্রকৌশলী এ এ আর শাহরিয়ার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেলায়েত হোসেন, অ্যাডভোকেট এনামুল হক মোল্লা, সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক ড. আব্দুর রহীম খান পিপিএম প্রমুখ।
কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন- সহ-সভাপতি পদে তুসার রেহমান, তাসনীম রানা ও কল্যাণ সাহা, যুগ্ম সম্পাদক পদে মুর্শিকুল ইসলাম শিমুল, সঞ্জীব বিশ্বাস, সেকেন্দার হায়াত ও রফিকুল ইসলাম সবুজ, অর্থ সম্পাদক পূষ্পেন রায়, দপ্তর সম্পাদক সেখ সিরাজ আহমেদ, পরিবেশ সম্পাদক মশিউর রহমান নেরু, প্রচার সম্পাদক জসি সিকদার এবং নির্বাহী সদস্য পদে রাগিব আহসান মুন্না, মিহির বিশ্বাস, রাজু আহমেদ, সোহেল হায়দার চৌধুরী, অ্যাডভোকেট জুলফিয়া জলিল রীতা, অ্যাডভোকেট রফিক উদ্দিন পনির, রতন বালো, রাজন ভট্টাচার্য, মশিউর রহমান রুবেল, শফিকুল ইসলাম, মনোজিত সাহা প্রমুখ।
জাতীয় পরিষদে রয়েছেন- অমরেশ রায়, শরাফাত আলী হীরা, সৈয়দ আহমেদ অটল, ইফমা হুসেইন, কাজী হুমায়ুন কবীর মিঠু, পংকজ কুমার বারুরী, এমদাদুল হক বাদশা, মতিনুজ্জামান মিটু, মঈনউদ্দিন সেখ মোহন, রফিকুল ইসলাম মন্টু, চৌধুরী খায়রুল আলম হীরক পাশা, মো. আরিফুর রহমান, জিহাদ আরিফ, শফিকুল আলম রিন্টু, আলহাজ্ব মো. নাজিমউদ্দিন, আফরোজা আক্তার শিখা, তোফায়েল আহমেদ প্রমুখ।