ঢাকাFriday , 12 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যাত্রীবাহী বাস উল্টে আহত ১০

Link Copied!

busচুয়াডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদা ওদুদশাহ ডিগ্রি কলেজের সামনে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগরের রেজা, সবুজ পাড়ার আবুল কাশেম, কেদারগঞ্জ এলাকার আশরাফুল, লিটন বিশ্বাস, জীবননগর দৌলতগঞ্জের মাসুদরানা লিটন, দামুড়হুদার জয়রামপুর গ্রামের আর্জিনা বেগম, তারিনিপুরের বকুল, উষা, রোকন ও ঝন্টু।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও যাত্রী দামুড়হুদা জয়রামপুর গ্রামের আর্জিনা বেগম জানান, ১৫ যাত্রী নিয়ে শিলা এন্টারপ্রাইজের একটি বাস ( চুয়াডাঙ্গা-জ ১১-০০০২) সকালে চুয়াডাঙ্গা থেকে যশোরের উদ্দেশে ছেড়ে যায়। বাসটি দামুড়হুদা ওদুদশাহ ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে রাস্তার ওপর কাদাপানি দেখে চালক ব্রেক মারে। এরপর বাসটি উল্টে হয়ে যায়।
আহতদের দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মশিউর রহমান জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।