ঢাকাFriday , 12 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেডিকেল শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

Link Copied!

Dead Bodyনিজস্ব প্রতিবেদক : রাজধানীর কল্যাণপুরে এক মেডিকলে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের নাম সুমা আক্তার তাজিন (২৬)। তিনি ঢাকা মেডিকেল কলেজের ল্যাব মেডিসিন কোর্সের শিক্ষার্থী ছিলেন।
গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্র জানায়। তবে এ ঘটনায় নিহতের স্বামী আমিনুল ইসলাম জাফরকে আটক করেছে মিরপুর থানা পুলিশ।
নিহত সুমা আক্তারের বাবার নাম তমিজ উদ্দিন। তার বাড়ি বাউফল পটুয়াখালীর রাজানগর গ্রামে। নিহত সুমা ৪৪ নং বাসা ১১ শাহী মসজিদ রোড কল্যাণপুরে ভাড়া থাকতেন।
সুমা অসুস্থ হয়ে পড়ায় গতকাল বৃহস্পতিবার তাকে ধানমণ্ডির কলাবাগান কমফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে খবর পেয়ে রাত পৌনে ১০ টার দিকে মৃত সুমার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায় মিরপুর থানা পুলিশ।
মেয়ের চাচা নুর ইসলাম জানায়, গত এক বছর আগে সুমা ও আমিনুলের বিয়ে হয়। গতকাল সে ঢাকা মেডিকেল কলেজে ক্লাস করে বাসায় ফেরে। এরপর কী হয়েছে আর বলতে পারব না। তার স্বামী তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে আমাদের ধারণা। যৌতুকের দাবিতে তাকে হত্যা করা হতে পারে বলেও পারিবারিক সূত্র জানায়।