ঢাকাThursday , 11 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষায় বিনিয়োগের সঠিক ব্যবহারের আহ্বান মন্ত্রীর

Link Copied!

Nurulনিজস্ব প্রতিবেদক : শিক্ষাখাতে সরকারি বিনিয়োগকে সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান ও এর সঙ্গে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সেই সঙ্গে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে নিজেদের আয়ের হিসাব দিতে হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।
বুধবার সকালে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) আয়োজিত ‘পেয়ার ইন্সপেকশন’ বিষয়ক জাতীয় কর্মশালায় তিনি এ কথা জানান।
এতে বিশেষ অতিথি ছিলেন- শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন।
ডিআইএ পরিচালক অধ্যাপক মো. মফিজ উদ্দিন আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- নায়েমের মহাপরিচালক অধ্যাপক মো. হামিদুল হক।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিআইএ উপ-পরিচালক দীপন চন্দ্র সরকার।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ‘বর্তমানে ৩৩ হাজার প্রতিষ্ঠান পরিদর্শনে ব্যয় হয় প্রায় সাড়ে ৭ হাজার কোটি টাকা। শিক্ষা বাজেটের বেশিরভাগ টাকাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিদর্শন খাতে যাচ্ছে। সরকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রচুর অর্থ ব্যয় বহন করে থাকে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রচুর আয়ও করে। যার ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। এ আয় কোথায় কীভাবে ব্যয় হয়, তাও সরকারকে জানায় না প্রতিষ্ঠান। আমরা চাই, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আয় ও ব্যয়ের সঠিক হিসেব থাকুক।’
তিনি বলেন, ‘নতুন শিক্ষা আইন করার উদ্যোগ নেয়া হয়েছে। সে আইন অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিজস্ব আয়, সরকারি অর্থ প্রতিষ্ঠানগুলোতে কীভাবে ব্যয় হচ্ছে তার সুনির্দিষ্ট হিসাব দাখিল করতে হবে।’
নিরীক্ষা কার্যক্রম যারা পরিচালনা করবেন তাদের এ বিষয়ে আরো আন্তরিক হওয়ার পরামর্শ দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘এ জন্য জনবল এবং আর্থিক বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেবে সরকার।’