তথ্যপ্রযুক্তি ডেস্ক : পৃথিবীর জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ফেসবুকের মতই এটির স্বতন্ত্র প্লাটফর্ম ম্যাসেঞ্জারের জনপ্রিয়তাও বাড়ছে। সম্প্রতি ফেসবুক জানিয়েছে, তাদের ম্যাসেঞ্জার অ্যাপসের অ্যানড্রয়েড ভার্সন গুগল প্লে স্টোর থেকে এ ১০০ কোটি বার ডাউনলোড হয়েছে।
এ বিষয়ে ফেসবুক ম্যাসেঞ্জার টিমের প্রধান ডেভিড মারকুস ব্লগ পোস্টে বলেন, ‘ফেসবুক ম্যাসেঞ্জার অ্যাপস ১০০ কোটি ডাউনলোড হওয়ার ঘটনায় আমরা খুবই আনন্দিত।
টেকক্রাঞ্চ জানিয়েছে এর আগে কেবলমাত্র গুগলের বুস্টস অ্যাপস গুগল প্লে স্টোর থেকে ১০০ কোটি বারেরও বেশি ডাউনলোড হয়েছে। এবার ফেসবুক ম্যাসেঞ্জার অ্যাপস ১০০ কোটি ডাউনলোড হলো।
গত বছর ফেসবুক তাদের ম্যাসেঞ্জার অ্যাপসটি আলাদা প্লাটফর্ম হিসেবে অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য অবমুক্ত করে। ফেসবুক দাবী করছে তাদের ৬০ কোটি ব্যবহারকারী রয়েছে।
এ বছরের এপ্রিলে ফেসবুক তাদের ম্যাসেঞ্জারে ভিডিও কলিং সুবিধা চালু করে। এই সুবিধায় চ্যাটের পাশাপাশি ফেস টু ফেস কনভারসেশন করার সুযোগ তৈরি হয়। এতে করে অ্যাপসটির জনপ্রিয়তা বাড়তেই থাকে। একই সুবিধা রয়েছে মাইক্রোসফটের স্কাইপে, গুগলের হ্যাংআউট এবং অ্যাপলের ফেস টাইমে।

