ঢাকাThursday , 11 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভক্তকে চড় মেরে গ্রেপ্তার মিকা সিং

Link Copied!

Mika-Singhবিনোদন ডেস্ক : ভক্তকে চড় মারার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ভারতীয় সংগীতশিল্পী মিকা সিংকে। বৃহস্পতিবার সকালে দিল্লী পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, বুধবার নিজের জন্মদিনের অনুষ্ঠানে অটোগ্রাফ শিকারিদের কবলে পড়েছিলেন মিকা। এ সময় অসংখ্য ভক্ত তার দিকে অটোগ্রাফের জন্যে খাতা এগিয়ে দেয়। এক পর্যায়ে হুড়হুড়িতে মিকার গায়ে এক ভক্তর ধাক্কা লাগে। আর এতেই ওই ভক্তর গালে চড় বসিয়ে দেন তিনি। মিকার এমন আচরণে ক্ষুদ্ধ ওই ভ্ক্ত বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। যার প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, মিকা সিং এর আগেও অনেক বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছেন। কিছুদিন আগে রাখি সাওয়ান্তের সঙ্গে চুমু কাণ্ডে জড়িয়ে বিতর্কের সৃষ্টি করেছিলেন।