বিনোদন ডেস্ক : স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভির সেলিব্রেটি শো ‘আমি আর মা’তে এবার অতিথি হয়ে এসেছেন কণ্ঠশিল্পী আরফিন রুমি ও তার মা ।
একজন মানুষের সাফল্যের পিছনে মায়েদের ভূমিকা থাকে সবচেয়ে বেশি। আর মায়েদের নিয়ে আরটিভিতে প্রচার হচ্ছে সেলিব্রেটি টক শো ভিত্তিক অনুষ্ঠান ‘আমি আর মা’। অনুষ্ঠানে রুমির মা জানাবেন ছেলের ছোট থেকে বড় হওয়ার নানা গল্প। সেই সঙ্গে অনুষ্ঠানে থাকছে রুমির ছোট বেলার ছবি আর কিছু ভিডিও ফুটেজ।
তানিয়া আহমদের উপস্থাপনায় ও সোহেল রানা বিদ্যুত এর প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে ১২ জুন শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে আরটিভিতে।

