ঢাকাThursday , 11 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জার্মানিকে হারিয়ে যুক্তরাষ্ট্রের চমক

Link Copied!

garmaniস্পোর্টস ডেস্ক : চমক বলা যাবে না কি এটাই নিয়মতি ঘটনা! যুক্তরাষ্ট্রের ফুঠবলের যে উন্নতি পরিলক্ষিত হচ্ছে- তাতে করে এটাতে তাদের অর্জণই বলা শ্রেয়। গত সপ্তাহেই নেদারল্যান্ডসকে হারিয়ে যে হই চই ফেলে দিয়েছিল মার্কিন ফুটবলাররা তারই ধারাবাহিকতা ধরে রেখেছে এ সপ্তাহে, বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে।
গত সপ্তাহেই আমস্টারডামে সময়ের সবচেয়ে আশ্চর্যজনক ঘটনার জন্ম দিয়েছিল যুক্তরাষ্ট্র। স্বাগতিক নেদারল্যান্ডসকে হারিয়েছিল ৪-৩ গোলের ব্যবধানে। চমকের বিষয় হলো, ওই ম্যাচে ৭০ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে মার্কিন ফুটবলাররা। কিন্তু হঠাৎই জ্বলে ওঠেন যেন তারা। শেষ ২০ মিনিটে তিনটি গোল করে শেষ পর্যন্ত ডাচদের হারিয়ে দিলো ইয়ুর্গেন ক্লিন্সম্যানের শিষ্যরা।
নেদারল্যান্ডসকে তাদের মাটিতেই প্রথমবারেরমত হারিয়ে বেশ উজ্জীবিত মার্কিন ফুটবলাররা। এ কারণেই জার্মানির বিপক্ষে তাদের ম্যাচটি ছিল বেশ আলোচনায়। তার ওপর সাবেক জার্মান কোচ ক্লিন্সম্যান যে এখন যুক্তরাষ্ট্রেরই কোচ! ক্লিন্সম্যান আর জোয়াকিম লো’র মুখোমুখি হওয়াটাও একটা আগ্রহের বিষয় ছিল।
একে তো বিশ্বচ্যাম্পিয়ন, তার ওপর স্বাগতিক। যদিও এই ম্যাচে হালকা ইনজুরির কারণে দলের দুই মূল ফুটবলার গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ার এবং উইঙ্গার থমাস মুলারকে পাননি জোয়াকিম লো। পরিবর্র্তে গোলরক্ষক ছিলেন রন রবার্ট জিয়েলার। স্বাগতিকদের খেলা দেখার জন্য স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৪১ হাজার ভক্ত-সমর্থক।
ফেভারিটের মতই শুরু করেছিল জার্মানি। খেলার ১২ মিনিট যেতে না যেতেই বিশ্বকাপ ফাইনালের গোলদাতা মারিও গোৎসের গোলে এগিয়ে যায় জার্মানি। তবে প্রথমার্ধেই সফরকারী যুক্তরাষ্ট্রকে সমতায় ফেরান মার্ক ডিসকারুড। ৪১ মিনিটে গোলটি করেন তিনি।
১-১ সমতায় শেষ হওয়ার পথে খেলাটি। ৮৭ মিনিটের খেলা চলছিল তখন। এমন সময় হঠাৎই জার্মানির বিভিষিকা হয়ে দেখা দেন ববি উড। ব্র্যাড ইভান্সের কাছ থেকে বল পেয়ে আচমকা বাঁ পায়ের শটে জার্মানির জালে বল জড়ান তিনি। অথচ বল পজেশনের দিকে তাকালে বোঝা যাবে ম্যাচে কতটা আধিপত্য ছিল জার্মানির। তাদের দখলে ছিল ৬৪ ভাগ বল আর যুক্তরাষ্ট্রের ছিল ৩৬ ভাগ বল। জার্মানির মাটিতে এই প্রথম জয় পেলো যুক্তরাষ্ট্র।