গাজীপুর প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার আবেদন ফরম পূরণ আগামী ১১ জুন থেকে শুরু হবে। চলবে ১ জুলাই পর্যন্ত।
মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ ব্যাপারে বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ebu.bd থেকেও জানা যাবে|

