তথ্যপ্রযুক্তি ডেস্ক : ই-কমার্স সাইট দারাজ আয়োজিত মোবাইল উইক মেগাথনে অফিশিয়াল টেলিকম পার্টনার হিসেবে যোগ দিয়েছে গ্রামীণফোন লিমিটেড। বাংলাদেশের বৃহত্তম অনলাইন মোবাইল বিক্রির এই উদ্যোগটি দারাজ এর অনলাইন শপিং প্ল্যাটফর্ম ৭ জুন শুরু হয়ে ১৩ জুন পর্যন্ত চলবে।
এই সাত দিন গ্রামীণফোন, দারাজ এর সঙ্গে একত্রে দেশব্যাপী গ্রাহকদের জন্য সবচেয়ে সাশ্রয়ী মূল্যে তাদের পছন্দের হ্যান্ডসেট কেনার সুযোগ করে দিবে। মোবাইল উইক এর প্রতিদিন থাকছে ‘ব্র্র্যান্ড অফ দ্য ডে‘, ‘হিরো ডিল অফ দ্য ডে‘ সহ মোবাইল এবং অ্যাকসেসরিজের উপর বহু ধরনের আকর্ষণীয় অফার। এছাড়াও মোবাইল উইক এ ফ্রি ডাটা বান্ডেল সহ গ্রামীণফোন নিয়ে আসছে বিশেষ মিউজিক ফোন সেট।
এই বিষয়ে গ্রামীণফোনের হেড অফ ডিজিটাল এন্ড সোশাল মিডিয়া জাকিয়া জেরিন বলেন, ‘সবার কাছে ইন্টারনেট বান্ধব হ্যান্ডসেট পৌছে দিতে আমরা সবসময় সচেষ্ট। আর এক্ষেত্রে সাশ্রয়ী মূল্যে হ্যান্ডসেট নিয়ে আসতে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। আমাদের এই লক্ষ্যে অর্জনে দিকে আরো এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য মোবাইল উইক ম্যারাথন আদর্শ একটি সুযোগ।‘
এই আয়োজনে স্যামসাং, হুয়াওয়ে, ম্যাক্সিমাস, ইন্টেক্স, শিয়াওমি, ৬ডিগ্রি, সনি, এইচটিসি, আসুস সহ অন্যান্য আরো অনেক প্রতিষ্ঠানের মোবাইল ব্র্যান্ড থাকছে।

