ঢাকাWednesday , 10 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রতারণার সুযোগ নেই দারাজ ডটকমে

Link Copied!

daraz_bd_logoতথ্যপ্রযুক্তি ডেস্ক : উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ই-কর্মাস পোর্টালগুলো বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। অসংখ্য দেশীয় ই-কর্মাস পোর্টালের পাশাপাশি নামিদামি বহু বিদেশি প্রতিষ্ঠানও তাদের ই-কর্মাস সেবা দিয়ে যাচ্ছে। কিন্তু এই সুযোগে বিভিন্ন ই-কর্মাস পোর্টাল নিম্নমানের পণ্য যাচাই–বাছাই ছাড়াই ক্রেতাদের হাতে তুলে দিচ্ছে। আর প্রতারণার স্বীকার ক্রেতারা নিরুপায় হয়ে দোষ দিচ্ছেন পুরো ই-কর্মাস সেবাকে। এক্ষেত্রে ক্রেতাবান্ধব ই-কর্মাস পোর্টাল (daraz.com.bd) সম্পূর্ণ আলাদা। এখানে ক্রেতারা খুঁজে পাবেন তাদের মানসম্পন্ন পণ্য।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সুমিত সিংয়ের ভাষ্য মতে এখানে ব্যবহৃত এবং নকল পণ্য পাওয়ার ন্যূনতম কোনো সম্ভাবনা নেই। আর এজন্যই বর্তমানে এটি বাংলাদেশের শীর্ষস্থানীয় ই-কর্মাস পোর্টাল।
খোঁজ নিয়ে জানা যায়, ২০১৫ সালের ফেব্রয়ারিতে যাত্রা শুরু করে ই-কর্মাস পোর্টাল দারাজ ডটকম। এ পর্যন্ত প্রায় ১০ হাজারটি নামিদামি ব্র্যান্ডের স্মার্টফোন বিক্রি করেছে। এখানে মোবাইল ফোন ছাড়াও হাল–ফ্যাশনের সব লাইফস্টাইল পণ্য ও নানা ধরনের প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যায়।
বেশিরভাগ উন্নতমানের ব্র্যান্ডশপ ও শপিংমল রাজধানী কেন্দ্রিক হওয়ায় দূর-দূরান্তের ক্রেতারা সময় ও সুযোগের অভাবে ঢাকায় আসতে পারছেন না। আবার যারা ঢাকায় আসছেন তাদের পড়তে হচ্ছে যানজট ও নানাবিধ সঙ্কটের মুখে। তাই পছন্দের পণ্যের ক্রয়মূল্যের চাইতে যাতায়াত ও ঢাকায় অবস্থান আরো ব্যয় সাপেক্ষ হয়ে দাঁড়ায়। অন্যদিকে, বিশ্বাসযোগ্যতার অভাবে তারা ই-কর্মাস পোর্টালগুলোর উপরও ভরসা করতে পারছেন না।
তাই নির্ভরযোগ্যতার ঘাটতি মেটাতেই ক্রেতাবান্ধব ই-কর্মাস পোর্টাল ডারাজ ডটকম (daraz.com.bd) এর সূচনা। বিশ্বাসযোগ্যতার সঙ্গে ক্রেতাদের চাহিদা মেটানোর কারণে প্রতি মাসে এই পোর্টালে গড়ে প্রায় ১০ লাখ ক্রেতার সমাগম হয়। প্রতিষ্ঠানটি অবস্থান ভেদে ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে ক্রেতার চাহিদা পণ্য হাতে বুঝে পাওয়ার পর দাম মেটানোর শর্তে দেশের যে কোনো প্রান্তে পৌঁছে দেয়।