ঢাকাWednesday , 10 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় দলে যোগ দিলেন মেসি

Link Copied!

MESSI TEVEZস্পোর্টস ডেস্ক : বার্সেলোনাকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ট্রেবল জিতিয়ে স্পেন ছেড়ে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে যোগ দিলেন লিওনেল মেসি। মঙ্গলবার ক্লাব ও জাতীয় দলের সতীর্থ হাভিয়ের মাসচেরানোর সঙ্গে জেরার্ডো মার্টিনোর দলের সঙ্গে যোগ দেন টানা চারবারের ব্যালন ডি’অর জয়ী এই ক্ষুদে জাদুকর।
ট্রেবল জয়ের মিশন শেষে এবার ১১ তারিখ থেকে শুরু হতে যাওয়া কোপা আমেরিকা কাপে জাতীয় দলকে শিরোপা জেতানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবেন মেসি-মাসচেরানোরা।
১৯৮৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা গত ২২ বছর ধরে মেজর কোনো ট্রফি জিততে পারেনি। ১৯৯৩ সালে সর্বশেষ কোপা আমেরিকা জয় করে আলবেসেলেস্তেরা। এবার মেসির কাঁধেই দেশের শিরোপা জয়ের খরা কাটানোর দায়িত্ব।
মঙ্গলবার জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েই সতীর্থদের সঙ্গে অনুশীলনে নেমে পড়েন লিওনেল মেসি। মাসচেরানো, কার্লোস তেভেজ ও সার্জিও আগুয়েরোদের সঙ্গে বেশ কিছুক্ষণ অনুশীলনে কাটান এই বার্সেলোনা সুপারস্টার।
চিলিতে অনুষ্ঠিতব্য এবার কোপা আমেরিকা কাপে বেশ হাই-প্রোফাইল দল নিয়েই যাচ্ছেন কোচ জেরার্ডো মার্টিনো। লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, অ্যাঞ্জেল ডি মারিয়া, কার্লোস তেভেজ, গঞ্জালেস হিগুয়াইন, হাভিয়ের মাসচেরানোর মতো বিশ্বমানের তারকারা এবার আর্জেন্টিনার হয়ে মাঠ মাতাবেন। ফলে দক্ষিণ আমেরিকান শ্রেষ্ঠত্বের মুকুট জেতার স্বপ্ন দেখতেই পারে আর্জেন্টিনা ভক্তরা।
প্রসঙ্গত, আগামী ১১ জুন থেকে ৪ জুলাই চিলিতে কোপা আমেরিকা কাপের লড়াইয়ে নিজ নিজ দেশের হয়ে মাঠে নামবেন মেসি, নেইমার, রদ্রিগেজ, সানচেজরা। গ্রুপ বি’তে থাকা মেসির আর্জেন্টিনা আগামী ১৩ জুন প্যারাগুয়ে ম্যাচ দিয়ে তাদের দক্ষিণ আমেরিকান শ্রেষ্ঠত্বের লড়াই শুরু করবে। গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ হলো- উরুগুয়ে ও জ্যামাইকা।