ঢাকাWednesday , 10 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যে কারণে মাত্র এক পেসার

Link Copied!

sportsস্পোর্টস ডেস্ক : একজন পেসার নিয়ে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। টেস্ট ক্রিকেট ইতিহাসে দ্বিতীয়বারেরমতো এ সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা। যদিও ম্যাচের আগেরদিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ উইকেটে ঘাস থাকায় অসন্তোষ প্রকাশ করেছিলেন। তবুও এমন পেস সহায়ক উইকেটেও কেন এমন সিদ্ধান্ত? আবার ভারতীয় ব্যাটসম্যানরা যেখানে স্পিন সবেচেয়ে ভালো খেলে, সেখানে কেন এতন স্পিনার?
যেখানে প্রতিপক্ষ দল তিনজন সিমারকে নিয়ে খেলছে। সেখানে কেন টাইগার দলে একজন স্বীকৃত পেস বোলার! স্বাগতিক দলের এমন সিদ্ধান্তের ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক ফারুক আহমেদ বিষয়টা কিছুটা এড়িয়ে গেলেন। মুঠোফোনে বাংলামেইলকে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি তেমন কিছইু বলতে পারব না। আমাদেও দায়িত্ব তো দল তৈরী করে দেওয়া। এরপর সেরা একাদশে কাদেরকে খেলানো হবে সেটা তো টিম ম্যানেজমেন্টের ব্যাপার। এ বিষয়টি তারাই ভালো বলতে পারবে।’
তবে বাংলাদেশ দলে একজন পেস বোলার খেলানোর ব্যাপারে দারুন যুক্তি দেখিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার রকিবুল হাসান। বাংলামেইলকে বংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘প্রতিপক্ষ দলে ক’জন পেসার বোলার খেলছে সেটি কোনো মুখ্য বিষয় নয়। বাংলাদেশ দলের শক্তি বিবেচনা করেই একাদশ গঠন করা হয়েছে। তাছাড়া মোহাম্মাদ শহিদের পাশাপাশি সৌম্য সরকারকে দিয়ে পেস বোলিংয়ের কাজটি চালিয়ে নেওয়ার জন্য হয়তো বাংলাদেশ কোচ এবং অধিনায়ক এমন সিদ্ধান্তটি নিয়েছে।’
তিনি আরও যোগ করেন, ‘সাধারণত হোম কন্ডিশনে আমাদের বোলিংয়ের মুল শক্তিটাই হচ্ছে স্পিন ডিপার্টমেন্ট। হয়তো স্পিন বিভাগে বোলিংয়ে আরও বৈচিত্র্য আনতেই সাকিবের সঙ্গে আরও তিন স্পিনারকে একাদশে রাখা হয়েছে।’