ঢাকাWednesday , 10 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরীক্ষা নিয়ে কলেজে ভর্তির সব বাধাই কাটলো

Link Copied!

3-collegeনিজস্ব প্রতিবেদক : ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে মেধা তালিকার ভিত্তিতে ভর্তির ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নীতিমালা রাজধানীর তিন কলেজের ক্ষেত্রে হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ বহাল রেখেছেন চেম্বার বিচারপতি। ফলে পরীক্ষা নিয়ে রাজধানীর নটরডেম, হলিক্রস ও সেন্ট জোসেফ কলেজে ভর্তির সব বাধাই কাটলো।
এর আগে গত ৭ জুন এইসএসসিতে ভর্তির ক্ষেত্রে এ তিন কলেজ পরীক্ষা নিয়ে ভর্তি করাতে পারবে মর্মে আদেশ দেয়া হয়। হাইকোর্টের সে আদেশ স্থগিত করতে আজ চেম্বারে যায় সরকার পক্ষ, শুনানি করে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত হাইকোর্টের আদেশই বহাল রাখেন।
যার ফলে মেধা তালিকা অনুসারে নয়, ভর্তি পরীক্ষার মাধ্যমেই নটরডেম, হলিক্রস ও সেন্ট জোসেফ কলেজ কর্তৃপক্ষ একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে।
আজ আদালতে সরকার পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম। তিন কলেজের পক্ষে ছিলেন ফিদা এম কামাল।
পরে আদালত থেকে বেরিয়ে তিন কলেজের পক্ষের অরেক আইনজীবী ব্যারিস্টার তানিম হোসেন শাওন সাংবাদিকদের বলেন, ‘তিন কলেজের ভর্তির ক্ষেত্রে হাইকোর্টের আদেশের ব্যাপারে চেম্বার বিচারপতি “নো অর্ডার” দিয়েছেন। এর ফলে হাইকোর্টের স্থগিতাদেশই বহাল থাকলো। তিন কলেজে পরীক্ষা নিতে আইনগত কোনো বাধা নেই।’
এ বিষয়ে হাইকোর্টের জারি করা রুলের জবাব দিতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও কলেজ পরিদর্শককে।
উল্লেখ্য, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে এসএসসি ও এর সমমান পরীক্ষায় উত্তীর্ণদের সারাদেশে একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে মেধা তালিকা অনুসারে ভর্তির জন্য একটি নীতিমালা করা হয়। গত ১ জুন এটি জারি করেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম খান।
এ নীতিমালার ৩.১, ৪.১, ৪.২, ৫.৩, ৯.১ ও ৯.৩ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন হলিক্রস কলেজের অধ্যক্ষ সিস্টার শিখা এল গোমেজ, নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিয়াস রোজারিও এবং সেন্ট জোসেফ কলেজের অধ্যক্ষ ব্রাদার রবি ফিউরিফিকেশন।