ঢাকাWednesday , 10 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বৃষ্টিতে খেলা বন্ধ

Link Copied!

rain-stops-playস্পোর্টস ডেস্ক : স্বাগতিক বোলারদের ধার কতটুকু সেটা প্রথম থেকেই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ভারতীয় দলের দুই ওপেনার মুরালি বিজয় আর শিখর ধাওয়ান। ব্যাটিং স্টাইল দেখলে মনে হবে যেন তারা কোন ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছে। বাংলাদেশের বোলারদের রীতিমত তুলোধুনো করছেন শুরু থেকেই।
মাত্র একজন পেসার নিয়ে বাংলাদেশের খেলতে নামার সাহসকে বেশ ভালোভাবেই স্বাগত জানিয়েছে ভারতের দুই ওপেনার। সবচেয়ে বেশি শিখর ধাওয়ান। অপর পাশে থাকা মুরালি বিজয় খানিকটা দেশে-শুনে ব্যাট চালাচ্ছেন।
যদিও উইকেট পাওয়ার আশায় বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম ইতিমধ্যে চারজন বোলার ব্যাবহার করে ফেলেছেন। পেসার মোহাম্মদ শহিদের সঙ্গে বোলিং ওপেন করেছেন অকেশনাল পেসার সৌম্য সরকার। এরপর শুভাগত হোম কিংবা সাকিব আল হাসানকে আক্রমণে এনেও কোন লাভই হলো না স্বাগতিকদের।
মাত্র ২২.২ ওভারেই দলীয় রান ১০০ পার করে দিলেন এই দু’জন। সঙ্গে হাফ সেঞ্চুরিও পুরণ করে ফেললেন মারমুখি ব্যাট করা শিখর ধাওয়ান। তবে খেলা ২৩.৩ ওভার হতে না হতেই মাঠে নামল বৃষ্টি। যে কারণে খেলা বন্ধ করে দেওয়া হয়েছে।
এ রিপোর্ট লেখার সময় ভারতের রান ২৩.৩ ওভারে ১০৭। উইকেটে ৭৪ রান নিয়ে ব্যাট করছেন শিখর ধাওয়ান আর ৩৩ রান নিয়ে রয়েছেন মুরালি বিজয়।