ঢাকাTuesday , 9 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিলিংকের তারহীন মিডিয়া স্ট্রিমার

Link Copied!

stremerতথ্যপ্রযুক্তি ডেস্ক : ডিভাইস টু ডিভাইস সম্প্রচার সুবিধার তারহীন প্রযুক্তির মিডিয়া স্ট্রিমার দেশের বাজারে এনেছে কম্পিউটার সোর্স। ডিলিংক ডিএসএম-২৬০ মডেলের এই মিডিয়া স্ট্রিমারটি দিয়ে ল্যাপটপ, ট্যাবলেট কিংবা স্মার্টফোনের ভিডিও সরাসরি মনিটর, হোম থিয়েটার কিংবা প্রজেক্টরে বড় পর্দায় সম্প্রচার করা যায়।
এটি দিয়ে কেবল গান শোনা, মুভি দেখাই নয়, দাপ্তরিক কাজের প্রেজেন্টেশনও মুঠোফোন থেকেই প্রজেক্টর স্ক্রিনে প্রদর্শন করা যায়। আবার বড়পর্দাতেও খেলা যায় মুঠোফোনের ভিডিও গেম।
স্মার্টফোনে তোলা ছবি বা ধারণকৃত ভিডিও মুহূর্তগুলো দেখতে পাবেন টিভির বড় পর্দায়। স্মৃতিময় টুকরো টুকরো সময়গুলো শেয়ার করতে পারবেন বন্ধু এবং পরিবারের সঙ্গে।
ম্যাচ বক্স আকৃতির ডিএসএম-২৬০ মডেলের এই মিডিয়া স্ট্রিামারটির দাম ৫ হাজার টাকা। তবে সাময়িক সময়ের জন্য ডিভাইসটিতে ১০ শতাংশ নগদ ছাড় দিয়েছে দেশের শীর্ষ প্রযুক্তি পণ্য ও সেবা পরিবেশক প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স।