ঢাকাTuesday , 9 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এক কলেই কথা বলুন ২০০ জনের সঙ্গে

Link Copied!

phoneতথ্যপ্রযুক্তি ডেস্ক : নতুন নতুন অ্যাপ প্রযুক্তিকে কোথায় যে নিয়ে যাচ্ছে তা বলা মুশকিল। আবিষ্কার দুনিয়াকে তাক লাগানো এমনই একটি অ্যাপ এখন বাজারে। যার নাম ‘পপকর্ন বাজ’। এর সাহায্যে একসঙ্গে আপনি কথা বলতে পারবেন ২০০ জনের সঙ্গে।
বন্ধুদের গ্রুপে অথবা বাণিজ্যিক স্বার্থে কথা বলার জন্য একেবারে পারফেক্ট ‘লাইন’র এ অ্যাপটি।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, থ্রিজি ও ফোরজি নেটওয়ার্কে এ অ্যাপ ব্যবহার করা যাবে। গ্রুপ কলিং করার জন্য এই অ্যাপ ব্যবহার করলে আলাদা কোনো মূল্যও লাগবে না। শুধুমাত্র মোবাইল ডেটা ব্যালান্সেরই ক্ষয় হবে।
‘পপকর্ন বাজ’ অ্যাপটি ব্যবহার করতে হলে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সেখানে আপনার ছবিও দিতে পারবেন। গ্রুপ কলের ইউআরএল তৈরি করার পর তা আপনি ই-মেইল বা এসএসএস’র মাধ্যমেও বন্ধু বা পরিচিতদের পাঠিয়ে তাতে যোগ দিতে অনুরোধ করতে পারেন।