ঢাকাTuesday , 9 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ই-কমার্সে ভ্যাট প্রত্যাহারের আহ্বান

Link Copied!

e-commerceতথ্যপ্রযুক্তি ডেস্ক :  ২০১৫-২০১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অনলাইন পণ্য ও সেবা বিক্রয় ও সরবরাহ বা ই-কমার্স খাতে ৪ শতাংশ হারে মূল্য সংযোজন কর(ভ্যাট) প্রস্তাব করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে সম্ভাবনাময় ও বিকাশমান এই খাতটি হুমকির মুখ পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ই-কমার্স অ্যালায়েন্স। তাই এই খাতে ভ্যাট প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারের বেসিস সভাকক্ষে ই-কমার্স সেবার প্রতিনিধিত্বকারী সংগঠন ‘বেসিস ই-কমার্স অ্যালায়েন্স আয়োজিত ‘বাজেট প্রতিক্রিয়া’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই খাতের উদ্যোক্তারা এই আশঙ্কার কথা জানান।
বেসিস ই-কমার্স অ্যালায়েন্সের আহ্বায়ক ফাহিম মাশরুরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসিস সভাপতি শামীম আহসান, সিনিয়র সহ-সভাপতি রাসেল টি আহমেদ, মহাসচিব উত্তর কুমার পাল, কোষাধ্যক্ষ ও বেসিস ই-কমার্স অ্যালায়েন্সের সহ-আহ্বায়ক শাহ ইমরাউল কায়ীম, পরিচালক সামী আহমেদসহ বেসিস কাযনির্বাহী কমিটি ও বেসিস ই-কমার্স অ্যালায়েন্সের আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ।
শামীম আহসান বলেন, সরকারে প্রস্তাবিত বাজেটে ই-কমার্স খাতে শতকরা ৪ ভাগ ভ্যাট আরোপের সিদ্ধান্ত হতাশা জনক। এই সিদ্ধান্তের ফলে এই খাতের উন্নয়ন বাধাগ্রস্থ হবে। পৃথিবীর অনেক দেশেই ই-কমার্স খাত জিডিপিতে ২ থেকে ৩ ভাগ অবদান রাখছে। ভ্যাট আরোপের ফলে ক্রেতারা অনলাইনে কেনাকাটার ব্যাপারে নিরুৎসাহিত হতে পারে। এ খাতে গতিশীল রাখতে অন্তত ৩ থেকে ৪ বছরের জন্য ভ্যাট মুক্ত রাখার প্রস্তাব করছে বেসিস।
ফাহিম মাশরুর বলেন, প্রতি বছর ই-কমার্সের মাধ্যমে ১০০ কোটি টাকার বেশি লেনদেন হয় না। এই খাতে ভ্যাট আরোপ করলে সরকারের রাজস্ব তহবিলে ৩ থেকে ৪ কোটি টাকারও বেশি না। ভ্যাট আরোপ করলে এই সেক্টরে কয়েক লাখ তরুণ উদ্যোক্তাদের উদ্যোগ বাধাগ্রস্থ হতে পারে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ই-কমার্সের মত নতুন ব্যবসায়ের সঙ্গে তরুণ উদ্যোক্তারা জড়িত। তারা এখনো এই খাত থেকে লাভের মুখ দেখেনি। ভ্যাট আরোপের ফলে ক্ষুদ্র ও মাঝারি পযায়ের এই উদ্যোক্তারা এই খাতে বিনিয়োগ করতে নিরুসাৎহিত হবে। পাশাপাশি বাধাগ্রস্থ হবে এই খাতের বিকাশ।