বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় নায়ক দেব মারা গিয়েছেন, এমন খবরে অনেকেই বিচলিত হয়ে পড়েছেন। খোঁজ নিয়ে জানা যায়, তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। অতএব বিষয়টি গুজব ছাড়া আর কিছুই নয়।
ঘটনার সূত্রপাত ভারতীয় এক সংবাদকর্মীর মাধ্যমে। পেশাগত প্রয়োজনে তিনি দেবকে ফোন করেছিলেন। কিন্তু ফোনটি ধরেন অপরিচিত এক ব্যক্তি। প্রতিবেদক অনুরোধ করেন দেবকে ফোন দিতে। অপর প্রান্ত থেকে উত্তর আসে, ‘দেব মারা গেছে। আমি তার মৃতদেহের সামনে বসে আছি!’ এমন কি ওই সংবাদকর্মী দেবের ফোন নম্বরটা পুনরায় মিলিয়ে দেখেন। এরপরই দ্রুত সংবাদটি ছড়িয়ে পড়ে।

