ঢাকাTuesday , 9 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হলিউডে নার্গিসের বাজিমাত

Link Copied!

nargisবিনোদন ডেস্ক : ‘স্পাই’ দিয়ে হলিউডে নিজের খাতা খুলেছেন নার্গিস। আর প্রথমবারেই বাজি মারলেন কিংফিশার কন্যা। মুক্তির দু’দিনের মধ্যে শুধু মাত্র আমেরিকার বাজারে এই ছবির কালেকশন ৩০ মিলিয়ন মার্কিনি ডলার। আর বিশ্বের দরবারে এই ছবির আয় এখন পর্যন্ত ৮৫.৬ মিলিয়ন ডলার।
‘স্পাই’ ছবির এই সাফল্যে একের পর এক শুভেচ্ছা বার্তায় ভাসছে নার্গিসের টুইটার। নার্গিসের প্রেমিক উদয় চোপড়া সবার প্রথম অভিনন্দন জানিয়েছে নায়িকাকে। আর বলিউডের অনেক রথী মহারথী আশীর্বাদ ও শুভকামনা জানিয়েছেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে।
‘স্পাই’ ছবিতে এক স্পেশাল এজেন্টের চরিত্রে অভিনয় করছেন নার্গিস। ছবিতে বেশ কয়েক জায়গায় অ্যাকশন দৃশ্যে দেখা গেছে তাকে। আর এই দৃশ্যগুলির জন্য কোন ডামি নেননি নায়িকা। স্ট্যান্টম্যান ছাড়াই শারীরিক কসরৎ করেছেন নার্গিস।
কিছুদিন আগে কালো পােশাকে হাতে রাইফেল নিয়ে ভিন্ন ইমেজে প্রকাশিত হয়েছিল তার ছবি। ‘স্পাই’ ছবির প্রচারণার অংশ ছিল নার্গিসের এই ছবি। প্রথম প্রকাশেই বেশ সোরগোল ফেলে দেয় বলিউড সুন্দরী। দর্শক ও সমালোচক প্রসংশাও কুড়ান। ছবিটি মুক্তির পর যে তারই ধারাবাহিকতা চলছে। নার্গিস ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন জুড়ি ল, জনসন স্টাথাম, রজি ব্রুনি, মলিশা।