ঢাকাTuesday , 9 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রজনীকান্তের সঙ্গে বিদ্যার রোমান্স

Link Copied!

rojonikanto-biddaবিনোদন ডেস্ক : তামিল সুপারস্টার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালানের জুটি বাঁধার স্বপ্ন দীর্ঘদিনের। অবশেষে পি এ রণজিতের পরবর্তী ছবিতে তার এই স্বপ্ন সত্যি হতে চলেছে। ফলে রজনীকান্তের সঙ্গে বাস্তবে সম্ভব না হলেও, পর্দায় রোমান্সের সুযোগ পাচ্ছেন বিদ্যা।
ক্যারিয়ারের শুরুর দিকে কয়েকটি তামিল ছবিতে অভিনয় করেছিলেন বলিউড তারকা বিদ্যা বালান। তখন থেকেই তামিল রজনীকান্তের প্রতি তার দুর্বলতা জন্মে। দীর্ঘদিন পরে হলেও, বিদ্যার সেই স্বপ্ন সত্যি হতে চলেছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, রজনী-বিদ্যার ছবিটি বলিউডেই নির্মাণ করা হবে। তবে বিভিন্ন ভাষায় এর ডাবিং করা হবে। জানা গেছে, ছবিতে বিদ্যার সঙ্গে একাধিকবার রোমান্স করতে দেখা যাবে ষাটোর্ধ্ব রজনীকান্তকে। এরই মধ্যে এ ছবিতে অভিনয়ের জন্য রজনীকান্ত রাজি হয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের মাঝামাঝি সময় থেকে এর শুটিং শুরু হবে।