ঢাকাTuesday , 9 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফিফার ভাইস প্রেসিডেন্ট হতে চান ম্যারাডোনা

Link Copied!

meradonaস্পোর্টস ডেস্ক : সেপ ব্লাটারের জায়গায় ফিফা প্রেসিডেন্টের আসনে কে বসবেন? জর্ডানের প্রিন্স আলি বিন আল হুসেইন না কি মিশেল প্লাতিনি? উত্তরটা এখনও স্পষ্ট নয়। তবে আলি বিন আল হুসেইন ফিফা প্রেসিডেন্ট হলে আর্জেন্টাইন কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনার সমর্থকরা উচ্ছ্বসিত হতে পারেন। ফুটবলের রাজপুত্র স্বয়ং জানিয়ে দিয়েছেন তিনি ফিফার ভাইস প্রেসিডেন্ট হতে চান। আর এবার আলি বিন আল হুসেইন যদি ফিফা প্রেসিডেন্ট হন, তার ফিফায় আসার সম্ভাবনা উজ্জ্বল।
আর্জেন্টিনার একটি টিভি চ্যানেলে ম্যারাডোনা বলেছেন, ‘প্রিন্স আলি জিতলে আমার সামনে অনেক সুযোগ থাকবে ফিফার ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য।’ ১৯৮৬-র বিশ্বকাপজয়ী ও সাবেক আর্জেন্টাইন কোচ ফুটবলের সঙ্গে শেষ যুক্ত ছিলেন তার দেশের প্রিমিয়ার লিগের চতুর্থ বিভাগের ক্লাব দেপোর্তিভো রিয়েস্ত্রার ‘আধ্যাত্মিক কোচ’ হিসেবে।
দীর্ঘদিন ধরেই যিনি ব্ল্যাটারের ঘোর বিরোধী। সুযোগ পেলেই ব্ল্যাটারকে তুলোধোনা করতে কখনও ছাড়েননি। ব্রাজিল বিশ্বকাপে মেসির গোল্ডেন বল পাওয়া নিয়েও ফিফার সমালোচনা করেছিলেন ম্যারাডোনা। বলেছিলেন, এটা ফিফার বাণিজ্যিক কৌশল। আর গত মাসে তো ব্ল্যাটারকে তিনি সটান ‘স্বৈরাচারী’ই ঘোষণা দিয়ে দিয়েছিলেন।
মহাকেলেঙ্কারির চাপে ব্ল্যাটার সরে যাওয়ায় এবার নিজেই বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার সংস্কারের কাজে সাহায্য করতে এগিয়ে এসেছেন বলে জানান ম্যারাডোনা। তাই জর্ডনের প্রিন্স আলিকে সমর্থন করছেন তিনি। সে রকমই এখন দেখা যাচ্ছে। পাশাপাশি অবশ্য ব্লাটারের বিরুদ্ধে তোপও সমানতালে দাগিয়ে চলছেন আর্জেন্টাইন কিংবদন্তির।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার চারদিন পর হঠাৎ ব্ল্যাটার সরে দাঁড়ানো প্রসঙ্গে ম্যারাডোনার মন্তব্য, ‘এফবিআই আর সুইস পুলিশের ভয় ছিল ব্ল্যাটারের। হাতকড়া পরে ব্ল্যাটারের ফিফা ছাড়ার ভয়ও ছিল। আমি যদি ফিফায় আসি। সব কেলেঙ্কারি মুছে দেব।’
শুধু ব্ল্যাটারই নন, উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনিকেও ছাড়েননি ম্যারাডোনা। তিনি বলেন, ‘আগে ওকে সম্মান করতাম। কিন্তু পরে বুঝতে পারলাম ওর কথার কোনও দাম নেই।’ এছাড়া বলেছেন, পর্তুগালের সাবেক তারকা লুই ফিগোর প্রেসিডেন্ট হওয়ারও কোনো সুযোগ নেই।