ঢাকাMonday , 8 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৭৯৫ শিক্ষকের পদোন্নতি, গ্রেড পরিবর্তন ও চাকরি স্থায়ী

Link Copied!

educationনিজস্ব প্রতিবেদক : শিক্ষা মন্ত্রণালয় স্কুল-কলেজের ১৭৯৫ শিক্ষকের পদোন্নতি, গ্রেড পরিবর্তন ও চাকরি স্থায়ীকরণ করেছে। শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে দুইটি ভিন্ন বিভাগীয় পদোন্নতি সভায় এ সিদ্ধান্ত প্রদান করা হয়েছে।
সোমবার অনুষ্ঠিত এ সভায় শিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
৫ম গ্রেডে ৮ বছর সন্তোষজনক চাকুরিকাল পূর্তিতে ৫৮৫ জন সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপককে ৪র্থ গ্রেড প্রদান করা হয়েছে। লাইব্রেরীয়ান পদ থেকে লাইব্রেরী উন্নয়ন কর্মকর্তা পদে একজনকে পদোন্নতি দেয়া হয়েছে। উল্লেখ্য, সারাদেশে লাইব্রেরী উন্নয়ন কর্মকর্তার একটিই পদ। এ পদে এই প্রথম কাউকে পদোন্নতি দেয়া হলো।
ভিন্ন আরেক সভায় ৫৮৫ জন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার চাকরি স্থায়ী করা হয়েছে। সভায় ২০২ জন প্রধান শিক্ষকের পদ ৬ষ্ঠ গ্রেডে উন্নীত করা হয়েছে।