ঢাকাMonday , 8 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রাথমিক শিক্ষায় ৯৩৬ কোটি টাকা ঋণ এডিবির

Link Copied!

Studentনিজস্ব প্রতিবেদক : শিশুবান্ধব প্রাথমিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ৯৩৬ কোটি টাকা (১২০ মার্কিন ডলার) ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং এডিবির পক্ষে কান্ট্রি ডিরেক্টর কাজুহিকু হিগুচি চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে জানানো হয়, এ অর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৩) বাস্তবায়নে ব্যয় করা হবে। এডিবির চুক্তি অনুযায়ী, এ ঋণ পাঁচ বছর রেয়াতি মেয়াদসহ ২৫ বছরে পরিশোধ করতে হবে। সুদের হার নির্ধারণ করা হয়েছে দুই শতাংশ। এ কর্মসূচির মাধ্যমে প্রাক প্রাথমিক পর্যায়ে সব শিক্ষার্থীর জন্য কার্যকর ও শিশুবান্ধব শিক্ষা নিশ্চিত করা হবে।
প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৩) মাধ্যমে ১ কোটি ৯০ লাখ শিশুকে স্কুলমুখি করা, মানসম্পন্ন শিক্ষা ও প্রাথমিক শিক্ষা সমাপ্ত করার কর্মপরিকল্পনা আছে। আরও বেশি সংখ্যক শিশুকে প্রাথমিক শিক্ষার আওতায় নিয়ে আসা ছাড়াও এ কর্মসূচির অধীনে বিশেষ করে অনগ্রসর এলাকাগুলোতে প্রাক-প্রাথমিক শিক্ষা অব্যাহত রাখা হবে। একই সঙ্গে বিদ্যালয়গুলোর সুযোগ-সুবিধা ও অবকাঠামো মান উন্নত করা হবে বলে জানানো হয়।