ঢাকাMonday , 8 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ-ভারত সিরিজের টিকিট

Link Copied!

bcb-bcciস্পোর্টস ডেস্ক : আসন্ন বাংলাদেশ-ভারত জা’এন জি সিরিজকে সামনে রেখে রোববার টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের একমাত্র টেস্টে সর্বোচ্চ টিকিট মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা ও সর্বনিম্ন ৫০ টাকা। আর মিরপুরের ওয়ানডের জন্য এ মূল্য যথাক্রমে তিন হাজার টাকা ও ১৫০ টাকা।
বরাবরেরমতো এবারও টিকিট বিক্রয়ের স্বত্ত্ব থাকছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) হাতে। টেস্টের টিকিট বিক্রি করবে ব্যাংকটির তিনটি শাখা। এগুলো হল চাষাড়া, নারায়নগঞ্জ এবং পলাবাজার শাখা। ফতুল্লার গ্রান্ড স্ট্যান্ড ৫০০, আন্তর্জাতিক গ্যালারি (পশ্চিম) ৩০০, ক্লাব হাউস (পূর্ব/পশ্চিম) ২০০, পশ্চিম গ্যালারি ৮০ এবং পূর্ব গ্যালারি ৫০ টাকা।
ওয়ানডে ম্যাচের জন্য টিকিট সংগ্রহ করা যাবে ব্যাংকটির প্রগতি সরণী, মিরপুর রোড, শান্তি নগর, উত্তরা এবং মিরপুর ব্যাঞ্চ থেকে। হসপিটালিটি বক্স, গ্রান্ড স্ট্যান্ড, ভিআইপি, শহীদ মুস্তাক/জুয়েল স্ট্যান্ড, উত্তর/দক্ষিণ স্ট্যান্ড এবং পূর্ব গ্যালারির টিকিট মূল্য ধরা হয়েছে যথাক্রমে- ৩ হাজার, ৩ হাজার, ১ হাজার, ৫০০, ২৫০ ও ১৫০ টাকা। টিকিট মূল্য ছাড়াও সাধারণ দর্শকদের দিতে হবে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট)।