ঢাকাMonday , 8 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন চলচ্চিত্রের গানে বেলাল খান

Link Copied!

Balalবিনোদন ডেস্ক : প্লেব্যাকে বেশ নিয়মিতই দেখা যায় কণ্ঠশিল্পী বেলাল খানকে। সম্প্রতি নতুন একটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গোলাম মোস্তফা শিমূল পরিচালিত ‘কারণ তোমায় ভালোবাসি’ ছবিতে ব্যবহৃত হবে গানটি। গানটির লিখেছেন এবং সুর করেছেন ফিরোজ কবির ডলার এবং সংগীতপরিচালনা করেছেন এস কে সমীর। ৭ জুন গানটির রেকর্ডিং সম্পন্ন হয়।
গানটি প্রসঙ্গে বেলাল খান বলেন, ‘পরিস্থিতি নির্ভর গান এটি। গানটি গাওয়ার সময় আমার চোখের সামনে দৃশ্যগুলো ভেসে উঠছিল। আমার কাছে গানটি অনেক ভালো লেগেছে। আশাকরি গানটি প্রকাশের পর শ্রোতাদেরও অনেক ভালো লাগবে।’
এদিকে নিজের একক অ্যালবামের কাজ ইতিমধ্যে শেষ করেছেন বেলাল খান। আসছে রোজার ঈদে অ্যালবামটি প্রকাশ করবেন তিনি।