ঢাকাMonday , 8 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একদিনে কনক চাঁপার সাত গান

Link Copied!

KONOK-CHAPAবিনোদন ডেস্ক : শিগগিরই বাজারে আসছে কণ্ঠশিল্পী কনক চাঁপার দুটি অ্যালবাম। রোববার রাজধানীর শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে একদিনে সাতটি গানের রেকর্ডিং সম্পন্ন করেছেন এই গুণী শিল্পী। দুটি অ্যালবামের মধ্যে একটিতে রয়েছে জাতীয় কবি কাজী নজরুলের ইসলামের হামদ-নাত ও অন্যটিতে রয়েছে মেলোডিয়াস আধুনিক গান।
অ্যালবামটির সংগীতায়োজন করেছেন মইনুল ইসলাম খান এবং কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, কবির বুকল, হুমায়ুন কবীর, জুলফিকার রাসেল, খায়রুল আজম  বাশার, এসআই  শহীদ ও এমাদ জুয়েল।
কনক চাঁপা বলেন, ‘আমার প্রতিটি গানে শ্রোতাদের ভিন্নধারার কিছু উপহার দিতে চেষ্টা করি, এবারও তার ব্যতিক্রম হয়নি। আধুনিক গানের নতুন অ্যালবামটির নাম ‘পদ্মপুকুর’। এছাড়া প্রথমবারের মতো কাজী নজরুল ইসলামের হামদ-নাতের অ্যালবামটির নাম এখনো ঠিক করা হয়নি। অ্যালব্যামটি উৎসর্গ করবো আমার মমতাময়ী মা সমাজসেবক মোমেনা জাহানকে।’
অ্যালবাম দুটি প্রকাশ করছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন। রমজান মাসের শুরুর দিকে হামদ-নাতের অ্যালবামটি এবং ঈদের সময় আধুনিক গানের অ্যালবামটির বাজারে আসবে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত রোজার ঈদে দেশের সংগীতভূবনের তিন খান যথাক্রমে মইনুল ইসলাম খান, নকীব খান ও পিলু খানের সংগীতায়োজন এবং গীতিকার জুলফিকার রাসেলের কথায় কনক চাঁপার সর্বশেষ অ্যালবাম ‘আড়ালে’ প্রকাশিত হয়েছিল।